আয়ার সঙ্গে কলেজ অধ্যক্ষের আপত্তিকর ফোনালাপ ফাঁস : এলাকায় তোলপাড়

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের জনৈক আয়ার সঙ্গে অধ্যক্ষের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপের অডিওটি ফাঁসের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। এর পরই বিভিন্ন মহলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

ওই ফোনালাপে কলেজের সুরক্ষিত কক্ষের ভেতরে প্রতিষ্ঠানটির একাধিক আয়ার সঙ্গে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের অনৈতিক দৈহিক সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানা গেছে।

ইতিমধ্যেই ফাঁস হওয়া অডিওটি নিয়ে উপজেলাব্যাপী তোলপাড় চলছে। এর মধ্যেই স্থানীয় সচেতন ব্যক্তিবর্গের ব্যানারে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের অপসারণ চেয়ে পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে। এসব পোস্টার ও লিফলেটে পরীক্ষার হলে নকলের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে কলেজের কিছু কিছু ছাত্রী এবং কোনো কোনো শিক্ষার্থীর মায়ের সঙ্গেও অধ্যক্ষ জাহাঙ্গীরের অনৈতিক সম্পর্কের কথা উঠে এসেছে।

তবে সচেতন ব্যক্তিবর্গের ব্যানারে এসব পোস্টার ও লিফলেট বিতরণ করা হলেও এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হয়নি। অভিযোগকারী একাধিক সূত্র জানায়, ক্ষমতা বলয়ের লোক হওয়ায় কেউ অধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না।

সূত্র আরও জানায়, জাহাঙ্গীর আলম একজন অদক্ষ, অযোগ্য নারী লোভীও বটে। তাই তাকে অধ্যক্ষ পদ থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, ‘আমাকে সামজিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার ছড়াচ্ছে।’ নারীর সঙ্গে আপত্তিকর কথার অডিও রেকর্ডিং প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব রেকর্ডিং ডাবিং করে আমাকে হেয় করা হচ্ছে।’

উল্লেখ্য, চরফ্যাশনের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য শশীভূষণ থানা সদরে প্রতিষ্ঠিত হয়েছে বেগম রহিমা ইসলাম কলেজ। এ বছর এমপিওভুক্ত কলেজটিতে অনার্স কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থী সংখ্যাও প্রায় ১ হাজার ৭০০।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ