আশার আলো দেখছে ইতালি, আক্রান্তের সংখ্যা কমছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সবার আগে চড়াতে শুরু করেছিল ইতালিতে। ভয়াবহ বিপর্যয় ঘনিয়ে আসে ইউরোপের পর্যটনের কেন্দ্রস্থলে। দিনকয়েকের মধ্যে ইতালিকে মৃত্যুপুরী করে তুলেছে প্রাণঘাতী ভাইরাস। সেই মৃত্যুপুরীতে ক্রমেই কমে আসছে করোনার দাপট। কমছে নতুন করে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। ফলে স্বস্তি ফিরছে দেশটির জনগণের মাঝে।

সোমবার দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৫৬ জন। অথচ একদিন আগে রোববার আক্রান্ত ছিল ৩ হাজার ৪৭ জন। এনিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ২২৮ জনে পৌঁছেছে। এছাড়া ধীরে ধীরে কমে আসছে মৃতের সংখ্যাও।

এ বিষয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার পুরো দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২২ জন রোগী। এ নিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৪৮ হাজার ৮৭৭ জন। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। এছাড়াও বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এক লাখ ৮ হাজার ২৩৭ জন। এরমধ্যে ২ হাজার ৫৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক ।

এ বিষয়ে দেশটির বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা মোকাবিলায় প্রথমত নতুন করে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হবে। তাহলেই হয়তো এক সময় করোনাভাইরাস নির্মূল করা সম্ভব হবে। তবে দেশটির বর্তমান অবস্থা নিয়ে আগের থেকে অনেকটা স্বস্তিতে দেশবাসী।

এছাড়াও গেল ১৬ এপ্রিল থেকে অনেক শহরেই সীমিত করা হয়েছে লকডাউন। ধারণা করা হচ্ছে, আগামী মাসে কিছু কিছু অঞ্চল থেকে তুলে নেওয়া হতে পারে লকডাউন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ