আরো ১৭টি মসজিদ বন্ধ করলো ফ্রান্স

news-image

অনলাইন ডেস্ক : নিরাপত্তা বিষয়ক আইন লঙ্ঘনের অজুহাতে আরো ১৭টি মসজিদ বন্ধ করেছে ফ্রান্স। গতকাল মসজিদ বিষয়ক এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন ফ্রান্সের স্বরাস্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

ফ্রান্সে বর্তমানে দুই হাজার পাঁচ শয়ের বেশি মসজিদ চালু আছে। এর মধ্যে ৮৯টি মসজিদের সঙ্গে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী কাজে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বলে জানান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে ফ্রান্সের প্রচলিত আইনের অভিযোগ তুলে দারমানিন জানান, ‘ফরাসি প্রজাতন্ত্রের আইন মতে কোনো ধর্মীয় উপাসনালয় বন্ধের অনুমোদন নেই।’ শুধুমাত্র সন্ত্রাসে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে এবং নিরাপত্তা আইন লঙ্ঘন হলে তা বন্ধের অনুমোদন আছে। তাই বর্তমানের প্রচলিত আইন সরকারকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে।’

এর আগে গত ২৪ জানুয়ারি ইসলামী বিচ্ছিন্নতাবাদের কথা উল্লেখ করে ফরাসি সরকার প্রজাতন্ত্রের মূল্যাবোধের সনদ শিরোনামে একটি আইন প্রকাশ করে। অতঃপর তা গত ১৬ ফেব্রুয়া পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়।

ফ্রান্সে বসবাসরত দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে চরম বৈষম্যের মধ্যে ফেলবে বলে অভিযোগ করেছে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। এতে মসজিদ ও মাদরাসায় বিভিন্ন বিধি-নিষেধ আরোপের কথা বলা হয়। এবং ঘরোয়াভাবে শিশুদের শিক্ষা প্রদানেও অনেক বিধি-নিষেধ আরোপ করা হয়। এর আগে ফ্রান্সে বিশ্ববদ্যালয়ের আগ পর্যন্ত সব শিক্ষার্থীদের হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত বছর অক্টোবর মাসে কিছু কট্টরপন্থী ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে কয়েকটি হামলা চালায়। এর মধ্যে একজন শিক্ষকের শিরশ্ছেদের ঘটনা ঘটে, যিনি ক্লাসে আলোচনার সময় মহানবী (সা.)-এর কার্টুন দেখিয়েছিলেন।

সূত্র : ডেইলি সাবাহ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী