আরো বেশ কিছুদিন মাস্ক ব্যবহারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : আমাদের আরো বেশ কিছুদিন মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ করোনা মোকাবিলায় যে উদাহরণ রেখেছে তা দেখে বিশ্ববাসী প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থাও করেছি। আমরা আশা করছি জানুয়ারি মাসের কোনো এক সময় করোনার ভ্যাকসিন দেশে নিয়ে আসতে পারব।’

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরাও দেশকে এগিয়ে নিতে চাই। উনি (প্রধানমন্ত্রী) যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আজকে করোনাকালে পৃথিবী বেতিব্যস্ত হয়ে পড়েছে। প্রতিটি দেশের অর্থনীতি বিপর্যস্ত কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এখনো ৫ শতাংশ প্লাসে আছি, আমেরিকা ১৫ শতাংশ মাইনাসে আছে ও ভারত ৭ শতাংশ মাইনাসে চলে গেছে। ইউরোপ বন্ধ হয়ে গেছে, তবে বাংলাদেশ এখনো চালু রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, ‘আমাদের উন্নয়নের বিরোধিতা করে বিএনপি-জামায়াত জোট। তারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। বিদ্যুৎ খাতে দুর্নীতি করে শেষ করে দিয়েছিল। বাড়িতে, কলকারখানায় বিদ্যুৎ ছিল না। আমরা ভুলে যাইনি বাংলাভাই, শায়খ আবদুর রহমানের কথা। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এমপি-মন্ত্রী বানিয়েছিল তারা। শেখ হাসিনাই তাদের বিচার করে যথাযথ জায়গায় পৌঁছে দিয়েছেন।’

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা আবারও মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা তো আর দেশকে অন্ধকারে ঢেকে দিতে পারি না। বাংলাদেশ পেছন দিকে যাবে না, এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’

মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ,অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. খান মোহাম্মদ আরিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী