আমি ভাড়া ফ্লাটে থাকি : পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছিলেন এ নায়িকা। সে মামলায় আসামী গ্রেপ্তার হয়ে ইতিমধ্যে জামিনও পেয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ইস্যুর রেশ এখনো কাটেনি।

সম্প্রতি একটি শো-তে এসে পরীমণির ব্যাংক ব্যালেন্স ও আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ বিষয় নিয়ে মুখ খুলেন পরীমণি।

নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি লিখেছেন, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।

যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার। আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।

তিনি আরো লিখেন, ‘আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করবো ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ।’

প্রসঙ্গত, গত ১৩ জুন পরীমণি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে জানান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমির নাম। তাদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সহযোগিতাও চান তিনি। সে অনুযায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ আরো চার জনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার হয়ে এরইমধ্যে জামিনও পান তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোপের মুখে পড়েন পরীমণি। পাশাপাশি তার ব্যয়বহুল গাড়ি ও বিদেশ ট্যুর নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান