আমিও এবার সুশান্তের মতো গলায় দড়ি দিয়ে মরব!

news-image

অনলাইন ডেস্ক : টালিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশান সিং-এর সংসারে কী চলছে তা নিয়ে মাসখানেক ধরে চলছে নানা গুঞ্জন। ভারতীয় মিডিয়া বলছে, সম্পর্কে ফাটল ধরেছে আগেই। চেষ্টা করেও তা লুকিয়ে রাখতে পারেননি শ্রাবন্তী বা রোশন। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে বারবারই প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে তাদের ব্যক্তিগত মনোমালিন্য। কখনো ইঙ্গিতবাহী পোস্ট করে, আবার কখনো একে অন্যের সঙ্গে ছবি সরিয়ে শিরোনামে উঠে এসেছেন তারা। তবে এত দিন উভয় পক্ষ চুপ থাকলেও এবার মুখ খুললেন রোশান ।

সম্প্রতি আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কে ফাটলের কথা স্বীকার করেন রোশান। শ্রাবন্তীর সঙ্গে কোনও যোগাযোগ নেই তার। স্ত্রী সম্পর্কে বিস্তারিত আর কিছুই বলতে নারাজ রোশন। তবে স্ত্রীর সুবাদে টলিউডে তার ব্যাপক পরিচিতি ও সুসম্পর্ক গড়ে উঠেছে। আর সেই সম্পর্ককে নিজের ব্যবসা সম্প্রসারণে কাজে লাগাবেন বলেও জানান রোশান সিং।

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোশন। তা নিয়ে শুরু হয় গুঞ্জন। এ প্রসঙ্গে বলেন, ‘আমার এক বন্ধু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ছবি পাঠিয়েছিল। বলেছিল, হাসিটা ঠিক আমার মতো। সেটাই আমি ইনস্টায় পোস্ট করি। ব্যস! লোকে বলেছে, আমিও এবার সুশান্তের মতো গলায় দড়ি দিয়ে মরব!’

‘মেরেই ফেলল আমাকে! এখন যা-ই পোস্ট করি, লোকে খারাপ বা ভুল কমেন্ট করতেই থাকে। আর শুধু তো আমার ওপর নয়। ওর (শ্রাবন্তীর নাম না করে) প্রোফাইলেও যা খুশি লেখা হচ্ছে। লোকে ওকে ওর মতো থাকতে দেবে না! সোশ্যাল মিডিয়া খুব খারাপ জায়গা হয়ে গেছে। যে যা করছে করতে দাও। আনএথিকাল খবর করে কী লাভ?’

একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নে বলেন, “আর পাঁচটা সংসারের মতোই আমাদের সংসার ছিল। ও যে সুপারস্টার, সেটা বাড়িতে থাকলে কোনোদিন বুঝতে দেয়নি। এমনকি, আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। ৪০৭ (মালবাহী ম্যাটাডর) চালায় আমার এক বন্ধু। তার সঙ্গেও ও মিশতে পারত। তবে আমি মনে করি, যা হয় সবসময় ভালোর জন্যই হয়। এর বেশি আমি কিছু বলব না। প্লিজ!”

বিডি-প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী