আমাকে বের করো, ভেতরে অন্ধকার! (ভিডিও)

news-image

পরিবার-পরিজনরা কফিনের পাশেই শোকাহত দাঁড়িয়ে ছিলেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু কবর দেয়ার পালা। এমন সময়ই হঠাৎ করেই কফিনের ভেতর থেকে ভেসে এল এক অজানা কণ্ঠ। ওই আওয়াজ শুনে আঁতকে উঠল উপস্থিত সবাই।

শনিবার আয়ারল্যান্ডে এই ঘাবড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আইরিশ প্রতিরক্ষা বাহিনীর প্রবীণ কর্মকর্তা শা ব্র্যাডলির অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল তখন।

আর সেখানেই জড়ো হয়েছিলেন তারই পরিবার, আত্মীয়-স্বজন। এ সময় হঠাৎ করেই কফিন থেকে ভেসে আসতে থাকে শব্দ। শা ব্র্যাডলি বলতে থাকেন, হ্যালো, হ্যালো। আমাকে বের হতে দাও। ভেতরে অনেক অন্ধকার! শুধু তাই নয়, শুভ বিদায়ের একটি গানও শা-কে গাইতে শোনা যায়।

পরে জানা গেছে, শা ব্র্যাডলি সত্যি সত্যি কিছু বলেননি বা জেগে ওঠেননি। বরং তিনি মারা যাওয়ার আগে করে যাওয়া একটি রেকর্ড কফিনে রেখে দেয়া হয়েছিল। সেখান থেকেই তার শব্দ ভেসে আসছিল।

এ ঘটনায় শা ব্র্যাডলি’র মেয়ে অ্যান্ড্রিয়া জানান, তিনি অনেক দিন ধরেই রোগে ভুগছিলেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে সেখানেই অ্যান্ড্রিয়া এই রেকর্ডিং কফিনে রেখে তার বাবার শেষ হাসি সবাইকে শুনিয়ে দেন। সূত্র- ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির