আফ্রিকার দেশে দেশে করোনার জনপ্রিয় ওষুধ ‘হারবাল চা’!

news-image

অনলাইন ডেস্ক : কোনো ধরণের বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই করোনাভাইরাস প্রতিরোধে একধরনের ভেষজ চা খেতে পরামর্শ দিচ্ছে তাঞ্জানিয়া সরকার।

বিবিসি জানায়, তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি নিজেও করোনা প্রতিরোধের জন্য কভিড-অর্গানিকস নামে এই হারবাল চা পান করার পক্ষে। এক ঘোষণা তিনি বলেন, ‘মাদাগাস্কার থেকে এই চা আমদানি করতে একটি বিমান পাঠানো হবে।’

করোনা নিরাময়ে এই হারবাল চায়ের ওপর আস্থা রাখছেন আফ্রিকার আরও বেশ কয়েকটি দেশ। সরকারগুলো এই চা বিতরণ করছে মানুষের মধ্যে। মাদাগাস্কারের একটি কোম্পানি এই চায়ের প্রস্তুতকারক।

কভিড-অর্গানিকস চা আমদানির ঘোষণা দিয়েছেন কঙ্গোর প্রেসিডেন্ট ডেনিস সাসু এঙ্গুয়েসোও। গুয়েনিয়া বিসাউ সরকারও করোনা প্রতিরোধে এই চা পানের পরামর্শ দিচ্ছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই হারবাল চা পান করলে করোনা আক্রান্তরা সুস্থ হবেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনুমোদিত ছাড়া করোনা চিকিৎসায় নিজ থেকে কোনো ধরনের ওষুধ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ