আফ্রিকার এক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার পশ্চিম অফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী ন্যুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী নাবিয়াম ছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হযেছেন তার মন্ত্রিসভার আরও তিন সদস্য। অফ্রিকার দেশে কোনও শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হবার ঘটনা এটিই প্রথম।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এতথ্য জানিয়ে বলা হযেছে, মঙ্গলবার পরীক্ষায় করোনা ধরা পড়ার পর আক্রান্ত প্রধানমন্ত্রীসহ অন্য তিনজকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গিনি বিসাউয়ে এখন পর্যন্ত ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি সুস্থ হয়ে ফিরেছেন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় অক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮১৪ জন, মৃত্যু হয়েছে দুই লাখ ১৯ হাজার ৪০০ জনের। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৬ হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ