আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে একটি মসজিদে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর বরাত দিয়ে আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর। বিবৃতিতে বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল।

এসময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তালেবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করে বলেছে, খালি একটি কক্ষে ওই বিস্ফোরণ ঘটে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন