আফগানিস্তানে তিন নারী গণমাধ্যমকর্মীকে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের জালালাবাদ শহরে টেলিভিশনের তিনজন নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই তিনজন নারী গণমাধ্যমে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যমে এনিকাস টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত নারীরা ওই টেলিভিশনে কর্মরত ছিলেন। টেলিভিশনের পরিচালক জালমানি লাতিফি বলেছেন, পৃথক দুই হামলায় ওই নারীদের গুলি করে হত্যা করা হয়েছে। তারা টেলিভিশনের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে নৃশংসতার শিকার হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ১৮ থেকে ২০ বছর বয়সী ওই নারীদের পৃথক কিন্তু সমন্বিত দুটি আক্রমণে হত্যা করা হয়েছে। হামলায় আরেকজন নারী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ বলছে, তারা বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে, ওই ব্যক্তি তালেবানের সঙ্গে জড়িত। কিন্তু তালেবান এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

জানা গেছে, যে তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে, সম্প্রতি তারা উচ্চ মাধ্যমিক পাস করে টেলিভিশনের ডাবিং বিভাগে কাজ শুরু করেছিলেন।

নিহত মুরসাল ওয়াহিদি হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে বন্দুকধারীদের হামলার শিকার হন তিনি। অন্য দুই নারী শাহনাজ ও সাদিয়া বাড়ি ফেরার পথেই হামলায় নিহত হন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আহত অপর যে নারী হাসপাতালে ভর্তি আছেন, তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। পুলিশ বলছে, প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পর অন্যদের ধরার চেষ্টা চলছে।

সূত্র: আল-জাজিরা

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী