আফগানিস্তানে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে স্কুল শিক্ষার্থীদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় এমন উদ্ভট সিদ্ধান্ত বাতিলে বাধ্য হয়। এর আগে গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ১২ বছরের বেশি বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করা হয়। তবে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন দেশটির নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গান গেয়ে আপলোড করে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এরপরই এই নিষেধাজ্ঞা বাতিল করে সরকার।

এক বিবৃতিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নেয় যে, নিষেধাজ্ঞার বিষয়টি নীতিগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন