আট বছরের মধ্যে ইরানের গ্যাস রপ্তানি দ্বিগুণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জাতীয় গ্যাস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মোন্তাজের তোরবাতি বলেছেন, গত আট বছরের মধ্যে তার দেশের গ্যাস রপ্তানির পরিমাণ দ্বিগুণ হয়েছে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তোরবাতি।

তিনি জানান, বর্তমান সরকারের দুই মেয়াদে গ্যাস রপ্তানির এই প্রবৃদ্ধি ঘটেছে এবং চলতি ফার্সি বছরে ১,৮০০ কোটি ঘন মিটার গ্যাস রপ্তানি করেছে। ২০১৩ সালে গ্যাস রপ্তানির পরিমাণ ছিল ৯০০ কোটি ঘন মিটার।
তিনি জানান, ইরাক ও তুরস্ক হচ্ছে ইরানি গ্যাসের প্রধান ক্রেতা। একইভাবে আজারবাইজান ও আর্মেনিয়াতেও বিপুল পরিমাণ গ্যাস রপ্তানি হয়। এসব দেশে ইরানের গ্যাস রপ্তানির ধারা অব্যাহত থাকবে বলে জানান তোরবাতি।

ইরানের এ কর্মকর্তা জানান, তার দেশ প্রতিদিন সাড়ে সাত কোটি ঘন মিটার গ্যাস রপ্তানি করে। তুরস্কে গ্যাস রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। তুর্কি বাজারের অনেক কিছুই সরকারি খাত থেকে বেসরকারি খাতে হস্তান্তর হচ্ছে; সে কারণে ইরানের বেসরকারি খাতের লোকজনকে গ্যাস রপ্তানি বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন