আজও ইতালিতে মৃত্যুর মিছিলে ৬৮৩ জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে করোনাভাইরাসের তাণ্ডব যেন কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। এ নিয়ে সেখানে করোনায় প্রাণ হারালেন মোট ৭ হাজার ৫০৩ জন।

এদিন ইতালিতে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২১০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

ইউরোপের দেশটিতে এপর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

মৃত্যুর মিছিল বেড়েছে স্পেনেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জন। এর আগেই তারা করোনায় মৃতের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গিয়েছিল।

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬১০ জন।

গত ৩১ সিডেম্বর চীনের উহারে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভঅইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মরণব্যাধি। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত সাড়ে চার লাখ মানুষ, মারা গেছেন ২০ হাজার ৪৯৫ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ১২১ জন চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ