আখাউড়ায় স্কুলছাত্রীকে মারধর করায় যুবকের কারাদণ্ড

grafterনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগে শাহীন মিয়া (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে আখাউড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মঈন উদ্দিন ইকবাল এ দণ্ডাদেশ দেন। ‍দণ্ডপ্রাপ্ত শাহীন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

আদালত সূত্র জানায়, শাহীন সকালে আখাউড়া থানার সামনে এক ছাত্রীকে যৌন হয়রানি ও বাঁশ দিয়ে তার পিঠে আঘাত করেন। এ সময় ছাত্রীটি চিৎকার দিয়ে দৌঁড়ে থানায় যায়। পরে পুলিশ শাহীনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আখাউড়ার ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ মঈন উদ্দিন ইকবাল আমাদের কে  জানান, ওই যুবককে এক বছরের ‍কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০