আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

1459960954ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় রওশনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আখাউড়া-ধরখার সড়কের দুর্জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশনা বেগম দুর্জয়নগর এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীরা জানান, সকালে রওশনারা বেগম স্থানীয় বাজারে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুদূর এগিয়ে আখাউড়া-ধরখার সড়কে যাওয়া মাত্র পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল রওশনাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশনাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির