আখাউড়ায় মাদক সেবনের দায়ে ৪ জনকে শাস্তি

m cOURTনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মদ খাওয়ার অপরাধে তিন যুবককে জেল ও এক কিশোরকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১২ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব এ দণ্ডাদেশ দেন।
এর আগে উপজেলার মোগড়া এলাকায় চোলাই মদ খেয়ে মাতলামি করায় পুলিশ ঘোলখার গ্রামের আবদুল মোতালেবের ছেলে মহসিন (২০), একই গ্রামের মো. রকিব (১৯), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা গ্রামের হারিজ মিয়ার ছেলে হাবিব (২৫) ও আবীর খাঁর ছেলে কাউছারকে (১৭) আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহসিন, রকিব ও হাবিবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কাউছারকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির