আখাউড়ায় পরিস্কার পরিচ্ছন্নতায় নামলেন এক বিদেশিনী

Brahmanbaria (Akhaura) pic 320160215113939হঠাৎই অন্যরকম দৃশ্যপট। বিশাল আকারের ব্যাগ হাতে ময়লা আবর্জনা কুড়াচ্ছেন এক বিদেশিনী। তার পেছন পেছন ছুটছেন আরো অর্ধশত শিক্ষার্থী। শহীদ মিনার, কলেজ, সড়ক, থানা থেকে শুরু করে পৌরসভা কিছুই বাদ যায়নি তার সাফায় থেকে। কিন্তু বাদ সাদল ফেলনার জায়গা নিয়ে। শহরের কোথাও ডাস্টবিন চোখে পড়ছেনা তার। উপায়অন্ত না পেয়ে ৭ ব্যাগ আবর্জনা নিয়ে তিনি চলে গেলেন পৌর কার্যালয়ে। সেখানে পৌর সচিবের কাছে জানতে প্রশ্নের উত্তর।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, পৌর শহরের শীল পাড়া এলাকার মুশফিকুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান দীর্গদিন ধরে লন্ডনে প্রবাসী। সেখানেই তার সাথে পরিচয় লিথোনিয়ার নাগরিক গেডরি রহমানের সাথে। গত ৬ ফেব্রুয়ারী আখাউড়ায় নিজ বাড়িতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন।গেডরি জানান, এদেশের সবুজ গাছপালা থেকে শুরু করে সবকিছুই তার পছন্দ হয়েছে। কিন্তু রাস্তায় অবর্জনার স্তুপ দেখে তিনি হতাশ হয়েছেন। তাছাড়া আখাউড়ায় আবর্জনা ফেলার মতো ডাস্টবিনও খোঁজে পাননি তিনি। ফলে নিজেই সাফাই অভিযানে নামেন। এসময় শহরের মোড়ে মোড়ে ডাস্টবিন গড়ে তুলতে পৌর কর্তপক্ষের কাছে দাবি রাখেন। পাশাপাশি সকলকে নিদিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।

গেডরি রহমানের স্বামী আখাউড়ার মোস্তাফিজুর রহমান জাহিদ জানান, সবাই যদি নিজের আশপাশটি পরিচ্ছন্ন রাখি তাহলে খুব সহজেই আমাদের শহর পরিচ্ছন্ন হয়ে যায়। তিনি একাজে সহযোগিতার জন্য তার বন্ধু বান্ধব এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের উদ্বোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়া যানজট মুক্ত এবং পরিচ্ছন্ন শহর গড়তে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির