আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই: নানক

news-image

রংপুর ব্যুরো : আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক এলজিইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, শেখ হাসিনা দেশে নয় সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন তিনবার যে দল ক্ষমতায় থাকে সে দলে কিছু অসাদু মানুষ ঢুকে পড়েছে যারা দলের বহিরাগত কোন দিন দল করেনি অথচ দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদের খুজে বের করতে হবে। তাদের আওয়ামীলীগে কোন স্থান হবে না। তারা যত বড় রতিমহারথি হোক না কেন রেহাই পাবে না। আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদের হুইপ ইকবালুর রহিম , সাবেক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড.রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

প্রতিনিধি সভায় রংপুর বিভাগের ৯ রাজনৈতিক জেলা- উপজেলা সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির