অ্যামাজন মিলিয়ন ডলার দিয়ে প্রিয়াঙ্কাকে নিচ্ছে

news-image

বিনোদন ডেস্ক : দুই বছরের জন্য অ্যামাজন প্লাটফর্মে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ জন্য প্রতিষ্ঠানকে বিশাল অংকের বাজেট গুণতে হচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিও সাক্ষর হয়েছে বলে জানা গেছে।

প্রিয়াঙ্কার প্রোডাকশন হাউজ আমাজানের সঙ্গে দুই বছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। অভিনেত্রী নিজেই এ কথা তার ইনস্টাগ্রামে জানিয়েছেন।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, ভাষা এবং ভৌগোলিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে ভালো কাজের দৃষ্টান্ত তৈরি করতে চান প্রিয়াঙ্কা। বিশ্বের সব জায়গার প্রতিভানদেরও সুযোগ দিতে চান তিনি। সেজন্য তার প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার আমাজনের সঙ্গে একটি চুক্তি সই করেছে। একজন গল্পকার হিসেবে তিনি ক্রমাগত নতুন ধারণা সন্ধান করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে মুক্ত মন এবং দৃষ্টিভঙ্গি।

বর্তমানে প্রিয়াঙ্কা আমাজনের হয়ে দুটি প্রজেক্টে কাজ করছেন। একটি হলো রিয়েলিটি ডান্স শো। নাম ‘সংগীত’। স্বামী নিক জোনাসের সঙ্গে তিনি এর প্রযোজনা করছেন। এটি তাদের বিয়ের সংগীত থেকে অনুপ্রাণিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন