অসীম প্রেমে ভাবনার হাবুডুবু

news-image

বিনোদন ডেস্ক : অনিমেষ আইচ-আশনা হাবিব ভাবনা। একজন গুণী নির্মাতা অপরজন নতুন প্রজন্মের অভিনেত্রী। তারা দুজনেই গভীর প্রেমে ডুবে আছেন। এমনকি গত বৃহস্পতিবার ভালোবাসা দিবসে জানিয়ে দিলেন, শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন তারা।

ভাবনা জানান, ‘বন্ধুত্বের সূত্র ধরেই তাদের মাঝে ভালোবাসার জন্ম। এখন আমরা দুজন দুজনকে ভালোবাসি। শিগগিরই বিয়ে করতে যাচ্ছি।’

এদিকে মঙ্গলবার নিজের ফেসবুক টাইমটাইনে বেশ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন ভাবনা। সঙ্গে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি।

সেখানে লেখা, ‘প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়— তাকে নূতন কোথাও যেতে হয় না’ ।

প্রেমিক হিসেবে অনিমেষ আসলে কেমন? জানতে চাইলে ভাবনা বলেন, প্রেমিক হিসেবে অনিমেষ আইচকে টেনেটুনে পাস মার্ক দেয়া যেতে পারে। দশ নম্বরের মধ্যে অনিমেষ আইচ পাবেন চার কিংবা পাঁচ। আসলে শিল্পীরা খুব ভালো প্রেমিক হতে পারে না।

‘আমিও খুব ভালো প্রেমিকা না এবং তার জন্য তাকে আমি পছন্দ করেছি। যেহেতু আমরা দু’জন ভালো প্রেমিক-প্রেমিকা না, তো দুই খারাপ মিলে ভালো হওয়ার চেষ্টা’- যোগ করেন ভাবনা।

প্রেমিক অনিমেষ আইচ ছাড়াও আরো একটা প্রেম আছে এই অভিনেত্রীর। সেটা হচ্ছে সমুদ্র প্রেম। পৃথিবীতে তার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার। এ কারণে কক্সবাজারে একটা জমি কেনার ইচ্ছা পোষণ করেন তিনি।

‘নয়টার সংবাদ’ নামের একটি নাটকের মাধ্যমে অনিমেষ ও ভাবনার পরিচয়। ২০১৩ সালে এই নাটকটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পান অনিমেষ। পুরস্কারের দিন রাতে অভিনন্দন জানানোর জন্য অনিমেষকে ফোন করেন ভাবনা। সেই থেকে গল্প শুরু। তারপর মন দেয়া-নেয়া। সবশেষ বিয়ের কথা বলা। এখন শুধু বিয়ের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী