অল্পের জন্য বাঁচল পৃথিবী

news-image

ডেস্ক রিপোর্ট।।  গত বৃহস্পতিবার পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে একটি বিশাল উল্কাখণ্ড। ফলে আবারও অল্পের জন্য রক্ষা। নাসার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পৃথিবীর সঙ্গে একটি বিশাল উল্কাখ-ের সংঘর্ষ হতে গিয়েও হয়নি। বিশাল ওই উল্কাখ-টি প্রায় ১৮১ বর্গফুটের।  উল্কাখণ্ডটির নাম দেওয়া হয়েছে ‘২০১৯ অন’। নাসা জানিয়েছে, এই সুবিশাল উল্কাখ-টি পৃথিবীর দিকে ঘণ্টায় প্রায় ১০ হাজার ৪০০ মাইলবেগে ছুটে আসে।

গত ৬ জুলাই এই বিশালাকার উল্কাপিণ্ডের হদিস পায় নাসা। তবে যেভাবেই হোক, এই বিশাল উল্কার সঙ্গে সংঘর্ষ হয়নি পৃথিবীর। বিজ্ঞানীরা জানিয়েছেন, মাধ্যাকর্ষণ শক্তির জেরে বারবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে উল্কাখণ্ড। তবে পৃথিবীর ভাগ্য এতই ভালো যে, বারবার ধেয়ে এলেও বেঁচে যাচ্ছে এই নীল গ্রহ।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই সুবিশাল উল্কাপিণ্ডের সঙ্গে যদি পৃথিবীর সংঘর্ষ হতো তা হলে অচিরেই ধ্বংস হয়ে যেত মানবজাতি। পৃথিবীর নানা প্রান্তে শুরু হয়ে যেত সুনামি, ভূমিকম্প, তীব্র ঝড়। সূর্যের চারপাশে এমন ছোট-বড় নানা উল্কাপি- ঘুরতে থাকে। সেগুলোরই কোনো কোনোটা কখনো কখনো মাধ্যাকর্ষণ শক্তির জেরে গ্রহের কাছাকাছি চলে আসে। তবে এ যাত্রায়ও বিপদ থেকে উত্তরণ হলো আমাদের এই পৃথিবীর।

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির