অভিবাসী করোনা যোদ্ধাদের নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের যেসব অভিবাসী করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করেছেন দ্রুততম সময়ে তাদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে কাজের স্বীকৃতি হিসেবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনা মোকাবেলায় সহায়তাকারী অভিবাসীদের নাগরিকত্বের আবেদন করার আহ্বান জানান।

এরই মধ্যে সাতশ’র বেশি অভিবাসী নাগরিকত্ব নেওয়ার চূড়ান্ত পর্যায়ে আছেন। যাদের মধ্যে পেশাদার স্বাস্থ্যসেবা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও দোকান মালিকরা অগ্রাধিকার পাচ্ছেন। বিশ্বের শীর্ষ দশ করোনা আক্রান্ত দেশের একটি ফ্রান্স দ্রুত নাগরিকত্ব দেওয়ার এই ঘোষণা প্রথম দেয় সেপ্টেম্বরে।

ফ্রান্সের এই নাগরিকত্ব পেতে এখন পর্যন্ত ২ হাজার ৮৯০ জন অভিবাসী আবেদন করেছেন। মঙ্গলবার নাগরিকত্ব বিষয়ক জুনিয়র মিনিস্টার মারলিন শিয়াপ্পার দপ্তর জানিয়েছে, ‘স্বাস্থ্যকর্মী, নারী পরিচ্ছন্নকর্মী, শিশু পরিচর্যা কর্মী ও চেকআউট কর্মীরা সবাই ফ্রান্সের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন, এখন ফ্রান্সের দায়িত্ব তাদের জন্য কিছু করা।’

নিয়ম অনুযায়ী, ফ্রান্সের নাগরিকত্ব পেতে দেশটিতে টানা ৫ বছর বসবাস করতে হয়। সঙ্গে স্থিতিশীল আয় ও ফরাসি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। কিন্তু ‘কোভিড কর্মীরা’ দুই বছর বসবাস করলেই নাগরিকত্ব পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

২০১৭ সাল পর্যন্ত ফ্রান্সের অভিবাসী ছিল ৬৪ লাখ। দেশটিকে নাগরিকত্ব পাওয়ার বেশ জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। এছাড়া ২০১৮’র তুলনায় ২০১৯ সালে নাগরিকত্ব দেওয়ার হার কমেছে ১০ শতাংশ। তবে এর আগেও দেশটির প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে নাগরিকত্ব পওয়ার ঘটনা আছে। ফ্রান্সে এ পর্যন্ত ২৫ লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় ৬২ হাজার মানুষ।

সূত্র : সমকাল

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ