অভিনয় ও সঙ্গে একক অ্যালবাম নিয়ে ঐশী!

news-image

বিনোদন প্রতিবেদক : ডাক্তারি পড়াশুনার পাশাপাশি ঐশীর কণ্ঠের ধার সম্পর্কে অবগত প্রায় সবাই। এবার সেটির সঙ্গে যুক্ত হচ্ছে ব্যক্তি সাহসও! অ্যালবাম প্রকাশের সংস্কৃতি যেখানে বিলুপ্ত প্রায়, সেখানে তিনি সাহস করে একক অ্যালবাম প্রকাশের সকল প্রস্তুতি শেষ করে ফেলেছেন।

ঐশী জানালেন, টানা দুই বছর কাজ করার পর এবার মুক্তি পাচ্ছে তার ৬ষ্ঠ একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস- টু’। এতে গান থাকছে মোট ছয়টি। গানগুলোর শিরোনাম এমন- হৃদয়ের পোষা ধন, মনের খবর, আকাশ, দম দাও, খুঁজে ফিরি তাই ও ঘোমটা।

আগামী ২৪ ফেব্রুয়ারি অ্যালবামটি প্রকাশ পাচ্ছে সিএমভি’র ব্যানারে। একইদিন প্রকাশ পাচ্ছে এই অ্যালবামের ‘মনের খবর’ গানটির ব্যয়বহুল ভিডিও। শাহান কবন্ধের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন অ্যাপিরাস ভাতৃদ্বয়। চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নির্দেশনায় এতে প্রথমবারের মতো অভিনয় করলেন ঐশী নিজেই।

এ প্রসঙ্গে ঐশী বলেন, মিউজিক ভিডিও অনেক প্রকাশ হয়েছে আমার। তবে সেগুলোতে আমি হাজির ছিলাম কণ্ঠশিল্পী হিসেবে। নায়ক-নায়িকার বাইরে সিঙ্গার পার্ট যেমন থাকে। তবে এবার আমি সরাসরি মডেল হিসেবে অভিনয় করেছি। যা আমার দর্শক-শ্রোতাদের জন্য বেশ নতুন। আমি নিজেও কাজটি নিয়ে এক্সাইটেড।

এদিকে এই অ্যালবামহীন সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের সাহস প্রসঙ্গে ঐশী বলেন, এটাকে আমি সাহস না বলে, অ্যালবামের প্রতি ভালোবাসার প্রকাশ বলতে চাই। খুব মিস করি অ্যালবামের দিনগুলো। আমি সেই ভাগ্যবান, যে কিনা অ্যালবাম সংস্কৃতির একদম শেষ জেনারেশনটা পেয়েছি। প্রায় দুই বছর ধরে গানগুলো নিয়ে কাজ করছি। প্রথমে ইচ্ছা ছিল ১০টি গানই করবো। কিন্তু নানা প্রেক্ষাপটের কারণে ৬টা গান করে থামতে হলো। অ্যালবামের প্রত্যেকটা গান অনেক মায়া আর ভালোবাসা নিয়ে তৈরি। আশা করছি শ্রোতাদের কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পাবো।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ২৪ তারিখ ভালো একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস- টু’ এবং ‘মনের খবর’ ভিডিওটি প্রকাশ করার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ