অভিনেত্রী কবরী নায়িকা খুঁজে পেলেন

news-image

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি অভিনেত্রী কবরী তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘এই তুমি সেই তুমি’র জন্য বেশ কিছুদিন ধরে নতুন মুখ খুঁজছিলেন। নায়িকার বিষয়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন তিনি। নিয়েছেন কয়েকজন তরুণীর সাক্ষাৎকারও। অবশেষে নায়িক খুঁজে পেলেন কিংবদন্তি এই অভিনেত্রী।

‘এই তুমি সেই তুমি’র নায়িকা হিসেবে ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত সুন্দরী নিশাত নাওয়ার সালওয়াকে বেছে নিয়েছেন তিনি।

কবরী বলেন, ‘গল্পের সঙ্গে মানায় এমন পরিপাটি এক মুখ চাচ্ছিলাম। সালওয়াকে দেখে মনে হয়েছে, ও আমার ছবির জন্য উপযুক্ত। এজন্য ওকে নিয়েছি।’

তিনি আরও জানান, সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিং আগামীকাল থেকে শুরু হবে।

এদিকে, কবরীর দ্বিতীয় ছবিতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন সালওয়া। তিনি বলেন, ‘এত বড় একজন শিল্পীর ছবিতে অভিনয়ের সুযোগ পাব, সেটা ভাবিনি। গত সপ্তাহে কবরী ম্যামের সঙ্গে ছবির বিষয়ে আলাপ হয়েছে। একদিন তার বাসায় গ্রুমিংয়েও অংশ নিয়েছি। প্রায় দুই ঘণ্টা তিনি আমাকে অভিনয়ের নানাদিক বুঝিয়েছেন। নিজেকে খুব লাকি মনে হচ্ছে।’

‘এই তুমি সেই তুমি’ ছবিতে সালওয়ার নায়ক হিসেবে থাকছেন রিয়াদ রায়হান। যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন।

‘এই তুমি সেই তুমি’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ কবরীর। ছবির সংগীত পরিচালক বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

উল্লেখ্য, নিশাত নাওয়ার সালওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রথম রানারআপ। এর আগে, প্রতিযোগিতা থেকে বের হয়ে তিনি অভিনয় করেন একটি ছবিতে। এছাড়াও সালওয়াকে দেখা গেছে কয়েকটি গানের ভিডিওতে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ