অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তরিত করা হয়েছে।

গত মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে দ্রত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সকালেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এদিন বিকেল থেকেই অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয় আইটিইউতে।

বৃহস্পতিবারেও তার জ্বর আসেনি। তখন অবস্থা ভালোই ছিল বলেই জানিয়েছিলেন ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিক্যাল বোর্ড।

বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ ট্যান্ডন বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে। তিনি এখন আছেন হাসপাতালের আইটিইউয়ের একটি কেবিনে। এখানে চারদিন থাকতে হতে পারে।

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তার অনুগামীরা।

এর আগেও টলিউডে থাবা বসিয়েছে করোনা। মা হওয়ার পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, তার স্বামী নিসপাল সিংহ, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। আক্রান্ত হন পরিচালক রাজ চক্রবর্তী।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।

১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। তিনি একজন আবৃত্তিকারও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন