অবিশ্বাস্য! ৪৮ হাজার কোটি টাকার কোম্পানি অথচ নেই কোনও অফিস

news-image

অনলাইন ডেস্ক : আলোচনার আরেক নাম জনি বাউফারহাটের অনলাইন কনফারেন্স হোস্টিং প্ল্যাটফরম হোপিন। অল্প দিনে সাফল্যে অন্যন্য উচ্চতায় পৌঁছেছে এই কোম্পানি। অবিশ্বাস্য হলেও সত্য যে হাজার হাজার কোটি টাকার এই কোম্পানির নেই কোনো স্থায়ী অফিস। যার সব কৃতিত্ব যুক্তরাজ্যের ২৭ বছর বয়সি বিলিয়নিয়ার সিইও জনি বাউফারহাটের। এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা গেছে, মাত্র দুই বছরেই কোম্পানির মূল্য গিয়ে দাঁড়াল ৫.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে (৪.০৫ বিলিয়ন পাউন্ড), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার কোটি টাকার সমান। বিশাল এই কোম্পানির কর্মী সংখ্যা ৫০০-এর বেশি, তারপরও নেই কোনো স্থায়ী অফিস। এমনকি যারা কাজ করেন তাদের অনেকের সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনি বাউফারহাটের সাক্ষাৎ হয়নি।

বিবিসি বলছে, কোম্পানির স্থায়ী কোনো অফিস না থাকার বিষয়টি তেমন একটা আমলেই নেন না জনি, এমনকি তার স্থায়ী কোনো বাড়িও নেই। স্পেনের বার্সেলোনায় এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া নেওয়া অফিস থেকে ডিজিটাল এই যাযাবর বলেন, স্থায়ী কোনো অফিস না থাকার কারণে আমরা এমন কাজ করতে পারি, যা অন্য কোম্পানিগুলো পূর্বে করতে পারেনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুন যুক্তরাজ্যে অনলাইন কনফারেন্স হোস্টিং প্ল্যাটফরম হোপিন মাত্র ছয় কর্মী নিয়ে যাত্রা শুরু করেন। এরপর তাদের জন্য আশীর্বাদ হয়ে আসে মহামারী করোনাভাইরাস। ২০২০ সালে হোপিন জাতিসংঘ, ন্যাটো, স্ল্যাক এবং ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজারের বেশি ইভেন্ট হোস্ট করেছে। যা তার কোম্পানিকে সাফল্যের অন্য মাত্রা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী