অবিশ্বাস্য বিশ্বরেকর্ড তরুণীর, মাত্র ৮৭ ঘণ্টায় ৭ মহাদেশ ভ্রমণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মনে পড়ে জুল ভের্নের ক্লাসিক কাহিনি ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ’? ১৮৭২ সালে লেখা সেই চিরকালীন কাহিনির প্রকাশের পরে অনেক দিন পেরিয়েছে। যুগটা বিমানের গতির। আর সেটাই প্রমাণ করে দিলেন সংযুক্ত আরব আমিরাতের এক তরুণী। সারা পৃথিবীর সাতটি মহাদেশে ঘুরতে তার লাগল ৮৭ ঘণ্টারও কম সময়! অর্থাৎ সাড়ে তিন দিনের সামান্য বেশি সময়।

গত ফেব্রুয়ারিতে খাওলা এইরোমেইথি নামের ওই তরুণী এই অনন্য কীর্তি গড়লেও অবশেষে বুধবার ‘গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে’র পক্ষে মিলল স্বীকৃতি। সারা পৃথিবী ঘুরতে তার সাকুল্যে লেগেছে ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ড! যা বিশ্বরেকর্ড। স্বীকৃত, স্বীকৃতিহীন সব মিলিয়ে ২০৮টি দেশে গিয়েছেন তিনি। অবশেষে ১৩ ফেব্রুয়ারি সিডনিতে এসে শেষ হয় খাওলার বিশ্বভ্রমণ। তখনও করোনার প্রকোপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েনি। তবে তার প্রাদুর্ভাব শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত বহু বিশ্বরেকর্ড গড়েছে। পৃথিবীর উচ্চতম বাড়ি থেকে দ্রুততম পুলিশ যানের নজির তাদেরই। সেকথা মাথায় রেখেই নয়া এই রেকর্ড গড়তে চেয়েছিলেন খাওলা। তার কথায়, আমি গোটা পৃথিবীকে দেখাতে চেয়েছিলাম অন্য সব দেশের মতো আমার দেশের মানুষও অভূতপূর্ব সব রেকর্ড গড়তে পারে। সূত্র : সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ