অবশেষে শি চিনপিংকে বাইডেনের ফোন

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে এই ফোনালাপ হয়। এ সময় বাইডেন চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি বৈশ্বিক এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একসঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিকভাবে চীনের সম্পর্ক কিছুটা তিক্ত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর, সেই তিক্ততা নতুন মাত্রা পায়। দুই দেশের বাণিজ্যযুদ্ধের কারণে পৃথিবীর নানা প্রান্তের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, কথোপকথনের সময় বাইডেন অর্থনৈতিক এবং সামরিক ইস্যুতে জোর দেন। জলবায়ু পরিবর্তনের বিষয়েও দুই নেতার আলাপ হয়।

ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শি’র সঙ্গে কথা বললেও প্রেসিডেন্ট হিসেবে দুজনের আলোচনা এই প্রথম।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী