অপু বিশ্বাস যে কারণে ১০ কেজি ওজন কমালেন

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাকালের নতুন স্বাভাবিকে নতুন সিনেমার কাজ শুরু করলেন অপু বিশ্বাস। ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। এ ছবি দিয়েই প্রায় এক বছরের বিরতি থেকে কাজে ফিরছেন এই ঢালিউড তারকা। আজ শুক্রবার থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

শুটিং শুরু করার আগে নিজেকে একটু বদলাতে হয়েছে অপুর। ছবিতে যে চরিত্রে তিনি অভিনয় করছেন, সেই চরিত্রের উপযোগী হয়ে উঠতে প্রায় তিন মাস সময় লেগেছে তাঁর।

অপু বিশ্বাস জানিয়েছেন, ডায়েট ও শরীরচর্চা করে প্রায় ১০ কেজি ওজন কমাতে হয়েছে তাঁকে। কত কেজি থেকে ১০ কেজি কমালেন? এমন প্রশ্নে হাসতে হাসতে অপু বিশ্বাস বলেন, ‘সেটা বলা যাবে না।’

তিনি বলেন, ‘কত কেজি কমিয়ে শারীরিক সৌন্দর্য বাড়ালাম, সেটা গুরুত্বপূর্ণ ঘটনা নয়। চরিত্রের প্রয়োজনে সব দিক থেকেই নিজেকে তৈরি করে ক্যামেরার সামনে মানানসইভাবে উপস্থাপন করাটাই বড় ব্যাপার।’

প্রায় এক বছরের বিরতি থেকে কাজে ফিরছেন অপু।

নতুন এ ছবিতে চা–শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন তিনি। অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। আসলে সময়ও হচ্ছিল না। এবার শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার কারণে বাধ্য হয়ে ওজন কমানো যুদ্ধ শুরু করি।’

যদিও এখন একজন মাঝি বা চা–শ্রমিকের চরিত্র বুঝতে তাঁদের কাছে না গেলেও চলে। হাতের কাছে ইউটিউব থেকেই এ পেশার মানুষগুলোকে মনোযোগ দিয়ে দেখা যায়। তা ছাড়া লোকেশনে বসেও অনেক কিছু শেখার আছে।’

বাংলাদেশ সরকারের অনুদানের এ ছবির চিত্রনাট্য লিখেছেন তানভির আহমেদ। পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। পরিচালক জানান, রাঙ্গুনিয়ার কোদালা চা–বাগানে ছবির শুটিং শুরু হয়েছে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নীরব। এ ছাড়া আরও অভিনয় করবেন নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম প্রমুখ। এর আগে গত বছরের শেষ দিকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী