অপি করিমের সংসারে নতুন অতিথি

news-image

বিনোদন প্রতিবেদক : নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। আজ সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এই দম্পতির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। অনেক দুঃসংবাদের মাঝে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ।’

তবে এ বিষয়ে নির্ঝর ও অপি করিমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের দুজনকে ফোন করা হলে তারা কেউ-ই তা রিসিভ করেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ৫২ মিনিটে মা হয়েছেন অপি করিম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে আছেন। এ দম্পতির প্রথম সন্তান এটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন