‘অপারেশন সুন্দরবন’ মার্চে মুক্তি পাচ্ছে

news-image

বিনোদন প্রতিবেদক : বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য। সেখানে সাধারণ মানুষ জীবিকা নির্বাহের জন্য যেতে পারতো না। বহু লোমহর্ষক নির্যাতনের ঘটনা রয়েছে এই দস্যুদের। এরপর সরকারের বিশেষ উদ্যোগে র‍্যাব বাহিনী সুন্দরবনে অভিযান চালায় এবং এটাকে দস্যুমুক্ত করে। সেই কাহিনীকে ঘিরেই নির্মিত হচ্ছে তারকাবহুল সিনেমা ‘অপারেশন সুন্দরবন’।

গেল বছরের ডিসেম্বরে শুরু হয়েছে ছবিটির শুটিং। এখন চলছে শেষ লটের শুটিং। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করবেন ছবিটির নির্মাতা দীপংকর দীপন। এরপরই আসবে মুক্তির পালা।

নির্মাতা জানালেন, আগামী বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।

দীপংকর দীপন বলেন, ইতোমধ্যে সুন্দরবনের অংশের দৃশ্যায়ন শেষ হয়ে গেছে। কেবল চারদিনের শুটিং বাকি রয়েছে, যেটা ঢাকাতেই সম্পন্ন করা হবে। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ হবে দেশের বাইরে। সেটা শেষ করেই সিনেমাটির মুক্তির তোড়জোড় শুরু হবে।

র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, দর্শনা বণিক (কলকাতা) , মনোজ প্রামানিক, দীপু ইমাম ও এহসানুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন