অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রুহুল আমিন (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ভাঙ্গার দেশ ক্লিনিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর হাসপাতাল বন্ধ করে পালিয়েছেন চিকিৎসক, নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীরা।

রুহুল আমিন উপজেলার ত্রিপাগদী এলাকার আব্দুর রব মাতুব্বরের ছেলে।

জানা গেছে, মো. মারুফ শাহরিয়ার নামে এক চিকিৎসক দেশ ক্লিনিকে প্রতি শুক্রবারে অপারেশন করেন। গতকাল রুহুল আমিনকে নাকের অপারেশন করাতে স্বজনরা ওই ক্লিনিকে নিয়ে যান। অপারেশনের পরপরই রুহুল আমিন মারা যান বলে জানান তার স্বজনরা।

ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে কেউ আমাকে মৌখিক কিংবা লিখিত কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে ফরিদপুরের সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর থেকে ক্লিনিকটি বন্ধ করে সবাই পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন