অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হাসপাতালে ফেলে হবু শাশুড়িকে নিয়ে যুবক উধাও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অন্তঃসত্ত্বা প্রেমিকা শুয়ে হাসপাতালে, আর হবু শাশুড়িকে নিয়ে উধাও হলেন যুবক। এমনটাই দাবি করেছেন জেস নামের ২৪ বছরের প্রেমিকা। জানা গেছে, যখন তিনি হাসপাতালে সন্তান প্রসব করেন, তখনই জেস জানতে পারেন তার মায়ের সঙ্গে পালিয়েছে প্রেমিক রায়ন। খবর টিভি নাইনের।

তাদের সংসারে আগেই একটি সন্তান রয়েছে। লকডাউনের আগে থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ দেখা দিয়েছিল। জেসের অভিযোগ, আগে থেকেই শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রায়নের। মূলত সন্তানের সেবার জন্যই জেস-রায়নের সঙ্গে থাকতেন জর্জিনা (শাশুড়ি)। জর্জিনার ৫ ছেলেমেয়ে, তারপরও রায়নের সঙ্গে তার এই পালিয়ে যাওয়ায় বিচলিত জেস। ঘটনাটি ঘটেছে গত ২৮ জানুয়ারি। সে দিন অস্ত্রোপচারের মাধ্যমে মা হন জেস।

সেদিন সন্তান প্রসবের কিছুক্ষণের মধ্যেই জেসের কাছে রায়নের মেসেজ আসে যে- সে তার সঙ্গে থাকতে চায় না। এ ঘটনার পর জেস জানান, আমাদের দ্বিতীয় সন্তানকে দেখতে দু’বার এসেছেন রায়ন। দ্বিতীয়বার যখন রায়ন এসেছিলেন, তখন জেস দেখেছেন গাড়িতে অপেক্ষা করছিলেন তার মা জর্জিনা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ