অনৈতিক কর্মকাণ্ড : যুব মহিলা লীগের ৩ নেত্রীকে বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দিনাজপুরের যুব মহিলা লীগের তিন নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার তাদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা।

বহিষ্কৃতরা হলেন, দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকি, বিরামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবা।

ছবি সিনহা বলেন, তাদের বিরুদ্ধে সংগঠন পরিপন্থি কাজের অভিযোগ রয়েছে।তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।এমন অভিযোগ নিশ্চিত হওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচরে আনলে কেন্দ্রের নির্দেশে ১৫ মার্চ তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে, সোমবার বিকেলে দিনাজপুর প্রেস ক্লাবে বহিষ্কৃত বাবলী আক্তার পিংকি এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে বলেন, তিনি গত বছরের ৮ অক্টোবর ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাবলী আক্তার পিংকি বলেন, এতদিন পর বহিষ্কারের ঘটনাটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। তবে অপর দুই নেত্রীর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ