অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ায় ওয়াসার বিরুদ্ধে ডিএনসিসির জিডি

news-image

অনলাইন ডেস্ক : বিনা অনুমতিতে রাস্তা খোঁড়ার কারণে ঢাকা ওয়াসার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার ডিএনসিসির অঞ্চল-১ এর সহকারী প্রকৌশলী মো. সোলায়মান কবীর উত্তরা পশ্চিম থানায় এই জিডি করেন।

৫ মাস আগে সংস্কার করা উত্তরা ৭ নম্বর সেক্টরের রাস্তা বিনা অনুমতিতে খুঁড়ে ফেলে ঢাকা ওয়াসা নিয়োজিত ঠিকাদার। এর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করে ডিএনসিসি।

জিডিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরার ১ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সেক্টরের ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর বাসায় সামনের রাস্তায় ওয়াসার নিয়োজিত ঠিকাদার ‘চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ বিনা অনুমতিতে রাস্তা খনন করে ভূ-গর্ভস্থ পানির লাইন স্থাপন কাজ করছে। এতে নগর কর্তৃপক্ষ রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়াসহ জনসাধারণ ও যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে।

জিডির অনুলিপি উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, অঞ্চল-১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, করপোরেশনের প্রধান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার ডিডব্লিউএসএনআইপি প্রকল্পের প্রকল্পকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সিটি করপোরেশন এলাকায় সড়ক খোঁড়াখুঁড়ির কারণে জনগণের ভোগান্তি কমাতে ‘ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালা-২০১৯’ করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি, ডেসকো, বিটিসিএলের মতামত ও সুপারিশ নিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হয়।

সড়ক খনন নীতিমালা অনুযায়ী, কোনো সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না। মাসের পর মাস একটানা কোনো সড়ক খোঁড়া যাবে না। ১৫ দিনকে কয়েকটি ভাগে ভাগ করে কাজ করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে ৩০ দিনের খনন কাজের জন্য অনুমতি দেওয়া হবে। বিভিন্ন সংস্থা থেকে নিয়োজিত ঠিকাদারদের চুক্তিতে নীতিমালার সব শর্ত মেনে চলার বাধ্যবাধকতা যুক্ত থাকবে। নীতিমালার কোনো শর্তের ব্যত্যয় হলে ঠিকাদারকে জরিমানা বা শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ